Author: সাহাবুদ্দিন আহমেদ
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/04010050
Abstract(সারসংক্ষেপ): লোকসাহিত্য হলো মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, বিশ্বাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমোঘ ভাণ্ডার। এটি মৌখিক ও লিখিত রূপে সংরক্ষিত থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত হয়। গ্রামীণ সমাজে লোকসাহিত্য মানুষের জীবনযাপন, চিন্তা-ধারা, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সাথে গভীরভাবে সম্পর্কিত। প্রাচীনকাল থেকে গ্রামের মানুষ তাদের দৈনন্দিন জীবন, উৎসব, ধর্মীয় আচার-অনুষ্ঠান, কৃষি, যুদ্ধ, প্রেম ও সমাজিক সমস্যার প্রতিফলন হিসেবে লোকগীতি, লোককাহিনী, পাল, প্রতিমা, রূপকথা, প্রবাদ-প্রবচন ইত্যাদি রচনা করেছেন।
গ্রামীণ জীবনে লোকসাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি শিক্ষা, নৈতিকতা, সামাজিক নিয়ম ও ঐতিহ্য বহন করে। এই প্রবন্ধে গ্রামীণ জীবনে লোকসাহিত্যের বিভিন্ন দিক, প্রভাব এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।
Keywords(সূচক শব্দ): লোকসাহিত্য, মানুষের জীবনযাপন, দৈনন্দিন জীবন,সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতি, ঐতিহ্য।
Page No: 369-401
