Author: Kartick Ch. Paik & Dr. Syamaprosad Datta
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/04040005
Abstract: ভারতের জনসংখ্যার একটা বিশাল অংশ হলো উপজাতি সম্প্রদায়ের মানুষ তথা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মোট জনসংখ্যার শতকরা 5 শতাংশ আদিবাসী সম্প্রদায়। যদিও এই সম্প্রদায়কে কেউ আদিবাসী, কেউ আদিম জাতি, কেউ গিরিজন প্রভৃতি বলে চিহ্নিত করেছেন। ভারতের সংবিধানে এরা উপজাতি সম্প্রদায় ভুক্ত হিসাবে চিহ্নিত হয়েছে। আদিবাসী সম্প্রদায় নিয়ে অনেক গবেষণা হয়েছে বহুকাল ধরে লেখা হয়েছে অজস্র বই পত্র পত্রিকা। এটির মধ্যে নতুনত্ব কিছু নেই। আদিবাসী সম্প্রদায় নিয়ে শহরে অভিজাত মানুষের ধারণা খুব উন্নত যে তা নয় আমরা নিজেদের ছোট্ট জ্ঞান থেকে বুঝতে পারি। শিক্ষিত সুশীলসমাজ আদিবাসী সম্প্রদায়কে নিয়ে অনেক গবেষণা হয়েছে বহুকাল ধরে লেখা হয়েছে অজস্র বই পত্র পত্রিকা। এটির মধ্যে নতুনত্ব কিছু নেই। আদিবাসী সম্প্রদায় নিয়ে শহরে অভিজাত মানুষের ধারণা খুব উন্নত যে তা নয় আমরা নিজেদের ছোট্ট জ্ঞান থেকে বুঝতে পারি। শিক্ষিত সুশীলসমাজ আদিবাসী সম্প্রদায়কে বিভিন্ন সময়ে হেয় করতে পিছুপা হয়না এর উদাহরণ আমরা ইতিহাসে পেয়ে থাকি। আদিবাসী মানে এদের চোখে বর্বর, অসভ্য, নরখাদক, জংলি এক আদিম সম্প্রদায়। দীর্ঘকাল ধরে নানান অজুহাতে এদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে, ব্যবধান করা হয়েছে তাদের সঙ্গে মূল সমাজব্যবস্থার। ইংরেজ শাসনের পূর্ব থেকে আদিবাসী সম্প্রদায় অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে ভারতবর্ষের বুকে বসবাস করেছে মিলেমিশে। মিশে গেছে তাদের বিভিন্ন সংস্কৃতি হিন্দু সংস্কৃতির সঙ্গে।
Keywords: উপজাতি সম্প্রদায়, আদিবাসী, আদিম জাতি, উত্তর 24 পরগণা জেলা, সমাজব্যবস্থা।
Page No: 32-37
