Author: ড. রূপকুমার পন্ডা
Abstract(সংক্ষিপ্তসার): একবিংশ শতাব্দীর শিক্ষা ব্যবস্থা দ্রুত প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও বৈশ্বিক চাহিদানির্ভর হয়ে উঠেছে। এই পরিবর্তনের ফলে মানবিক শিক্ষা, নৈতিক চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধ ক্রমশ প্রান্তিক হয়ে পড়ছে। বর্তমান গবেষণাটি একবিংশ শতাব্দীর শিক্ষার প্রেক্ষাপটে সংস্কৃত শিক্ষার প্রাসঙ্গিকতা বিশ্লেষণের একটি তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী প্রয়াস। গবেষণায় সংস্কৃত শিক্ষার জ্ঞানতাত্ত্বিক গুরুত্ব, মূল্যবোধ ও নৈতিক শিক্ষা বিকাশে ভূমিকা এবং Indian Knowledge System (IKS)-এর সংরক্ষণ ও আধুনিক শিক্ষায় একীভূতকরণে এর অবদান বিশদভাবে আলোচিত হয়েছে।গবেষণায় দেখা যায় যে পানিনীয় ব্যাকরণভিত্তিক সংস্কৃত শিক্ষা শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তন, meta-cognitiveদক্ষতা ও যুক্তিনিষ্ঠ মানসিকতা বিকাশে সহায়ক। একই সঙ্গে গীতা, উপনিষদ ও অন্যান্য শাস্ত্রভিত্তিক পাঠ একবিংশ শতাব্দীর নৈতিক সংকট মোকাবিলায় কার্যকর মূল্যবোধ ও চরিত্রগঠনের ভিত্তি প্রদান করে। Indian Knowledge System-এর দর্শন, যোগ, আয়ুর্বেদ ও বিজ্ঞানচিন্তার সঙ্গে সংস্কৃত শিক্ষার অবিচ্ছেদ্য সম্পর্ক আধুনিক শিক্ষায় holistic ও value-based education প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা পালন করে।জাতীয় শিক্ষানীতি ২০২০ সংস্কৃত ও Indian Knowledge System-কে শিক্ষার মূল ধারায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে সংস্কৃত শিক্ষার প্রাসঙ্গিকতাকে নীতিগত স্বীকৃতি প্রদান করেছে। সংস্কৃত শিক্ষা একবিংশ শতাব্দীর শিক্ষাব্যবস্থায় আধুনিকতা ও ঐতিহ্যের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন রচনা করে এবং শিক্ষার্থীদের নৈতিক, বৌদ্ধিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম।
Keywords(মূল শব্দসমূহ): সংস্কৃত শিক্ষা,একবিংশ শতাব্দীর শিক্ষা,ভারতীয় জ্ঞানব্যবস্থা,মূল্যভিত্তিক শিক্ষা,সামগ্রিক বিকাশ,জাতীয় শিক্ষানীতি ২০২০।
Page No:
