মানুষের দৈনন্দিন জীবনচর্চায় গণিত শিখন ও তার অবদান

Author: সুখেন্দু মন্ডল

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03080025

Abstract(সারাংশ): গণিত একটি বিদ্যা। বাস্তব জীবনে গণিতের অবদান অপরিহার্য। মানুষের জীবন বিকাশের প অতি ক্ষেত্রে গণিত নিয়ন্ত্রিত। গণিত মানুষের বিমুর্ত চিন্তন ক্ষমতাকে বাস্তবে প্রয়োগ করার একটি বিজ্ঞান। অভিজ্ঞতা, অনুমান, যুক্তিতর্ক ও প্রতীকের মধ্যে যুক্তিগ্রাহ্য সমন্বয় সাধনকারী বিজ্ঞান গণিত। গণিত বিষয় সংখ্যা তত্ত্বের নিরিখে প্রমাণযোগ কোথায় মানুষ গ্রহণ করে। বিদ্যা কেন্দ্রিক ভাবনা থেকে সরে এসে গণিত দৈনন্দিন জীবনচর্চায় কখনো কখনো অবস্থান করে। শিখনের পর্যায়ক্রমিক ভাবনায় সংখ্যার ধারণা শিখনে শিশু গণিত বিষয়কে অবলম্বন করে। উক্ত দিক থেকে গণিতবিদ্যা। গাণিতিক সত্য মানুষকে প্রমানযোগ্যতা উত্তীর্ণ করে। হিসেব-নিকেশের মানদন্ড জীবনের প্রতিক্ষেত্রে নিয়ন্ত্রিত। পথ চলতে গেলে বামদিকে চলতে হয় আবার লাঙ্গল নিয়ে বলদকে নিয়ে যদি ঘোরানো হয় তাহলেও বাম দিকে ঘুরাতে হয় এই সত্য ধ্রুবক।

শিশু বিদ্যালয়ে অবস্থান করে সংখ্যার ধারণ গণিত বিষয়টি অবলম্বন করে। খেলার মাঠে যায় দৈর্ঘ্য প্রস্থ হিসেব শেখে। পাঠ শেষ করে বাড়ি পৌঁছা রাস্তার দূরত্ব অনুভব করে। কৃষিক্ষেত্রে চাষাবাদের ক্ষেত্রে গণিত অবলম্বন। মুদি দোকান থেকে পঞ্জিকার হিসেব সেও গণিত। অবসর, বিনোদন, আনন্দ সব ক্ষেত্রে কার্যকারণ সম্পর্কের বিচারই গণিত উঠে আসে। জ্যামিতিক সত্য আর সংখ্যার সাংকেতিকতা প্রতিমুহূর্তে মানুষ অবলম্বন করে। হাটে বাজারে অথবা মুদি দোকান সব ক্ষেত্রেই গণিত অবলম্বীতা বিষয়। গাণিতিক সত্যে মানুষ নিয়ন্ত্রিত।

Keywords(সূচক শব্দ): গণিত, সৌন্দর্য, মানদণ্ড, বিদ্যা, সু-নিয়ন্ত্রিত পথ, জীবন চর্চা।

Page No: 192-196