দুই সমাজ নিষিদ্ধ প্রেমের দুই পরিণতি : বঙ্কিমের রোহিণী ও রবীন্দ্রনাথের বিনোদিনী

Author: Abhilash Chatterjee

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03110015

Abstract: এই গবেষণাধর্মী নিবন্ধে ঊনবিংশ ও বিংশ শতাব্দীর সন্ধিক্ষণে দুই প্রখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট দুই কালজয়ী নারী চরিত্র- রোহিণী (কৃষ্ণকান্তের উইল) এবং বিনোদিনী (চোখের বালি)-র অবদমিত বাসনা, সামাজিক বিদ্রোহ ও করুণ পরিণতির একটি তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে৷ রক্ষণশীল হিন্দু সমাজের বিধিনিষেধ অগ্রাহ্য করে এই দুই বিধবা নারী যেভাবে তাদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও জীবনতৃষ্ণাকে বড় করে তুলেছিলেন, তা তৎকালীন সমাজবাস্তবতায় ছিল এক বৈপ্লবিক পদক্ষেপ৷ আলোচনায় দেখা গেছে যে, বঙ্কিমচন্দ্র রোহিণীর আধুনিক সত্তাকে উন্মোচিত করলেও শেষ পর্যন্ত তাকে শারীরিক মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, যা তৎকালীন নীতিবাদী সমাজব্যবস্থারই প্রতিফলন৷ অন্যদিকে, রবীন্দ্রনাথ বিনোদিনীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলেও তাকে বৈধব্যের আধ্যাত্মিক ও ত্যাগের আবরণে মুড়িয়ে কাশীতে নির্বাসিত করেছেন, যা এক প্রকার ‘জীবন্ত মৃত্যু’র শামিল৷ প্রবন্ধে উভয় লেখকের পুরুষতান্ত্রিক মানসিকতা এবং সামাজিক সংস্কারের কাছে তাঁদের আপস করার প্রবণতাকে সমালোচনামূলক দৃষ্টিতে দেখা হয়েছে৷ পরিশেষে, রোহিণীর অকালমৃত্যু এবং বিনোদিনীর বৈরাগ্য -উভয়কেই পুরুষশাসিত সমাজে নারীর ব্যক্তিস্বাতন্ত্র্যের পরাজয় হিসেবে চিহ্নিত করা হয়েছে৷

Keywords: রোহিণী, বিনোদিনী, কৃষ্ণকান্তের উইল, চোখের বালি, বিধবা জীবন, সমাজনিষিদ্ধ প্রেম, পুরুষতন্ত্র৷

Page No:142-151