Author: অভিনব পোল্লে
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03080027
Abstract(সারাংশ): বিকাশ ধারাবাহিক প্রক্রিয়া। বৃদ্ধির সাথে সাথে বিকাশ হয়। বিকাশ শিশুর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশ শিশুকে নির্দিষ্ট মাত্রা দেয় অভিযোজনে। পরিবার থেকে শিশু শিক্ষার পথ পায়। বড়দেরকে অবলম্বন করে শিশু বিকাশের রাস্তায় পা ফেলে। জীবন বিকাশের প্রতি পর্বে বিশেষ কিছু কিছু পরিস্থিতি দায়ী। পরিবারের আর্থিক শ্রীবিদ্ধির উপরে নির্ভর করে শিশুর ভবিষ্যৎ। প্রথম প্রজন্মের শিক্ষার্থী অপেক্ষাকৃত সংগ্রামের মধ্য দিয়ে বিকাশের রাস্তায় পা ফেলে। পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে শিশু অভিযোজনের পথে পা রাখে। সমাজ পরিবেশ শিশুকে সার্বিকভাবে তার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। সামাজিক বন্ধন অনেক সময় জীবনের পথে অন্তরায় হয় শিশুর। পাশাপাশি পিতা-মাতার শিক্ষা এবং আর্থিক সঙ্গতি বিধান শিশুকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। বিকাশ চলমান প্রক্রিয়া। পরিবারের সামাজিক অবস্থান শিশুকে এগোতে সহায়তা করে। সামাজিক স্তরায়ন অনেক সময় শিশুর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। দলগতভাবে কিংবা এককভাবে সমাজের উপরেই শিশু অভিযোজন করে। খেলার মাঠ, বিদ্যালয়, বিকেলের বন্ধু-বান্ধবের সাথে একত্রিত হওয়া সবকিছুই তার অভিযোজনের ঘেরাটোপ। পরিস্থিতি অনেক সময় তাকে তার লক্ষ্যে থেকে সরিয়ে দেয়। বাহ্যিক পরিবেশ অনেক সময় শিশুর ক্ষেত্রে অনুকূল হয় বেড়ে ওঠার ক্ষেত্রে। অনেক সময় ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডল শিশুকে পৃথক পৃথক বিকাশে রাস্তা দেখায়। উন্নত যাতায়াত ব্যবস্থার পাশাপাশি যদি যোগাযোগের প্রতিবন্ধকতা সমান্তরাল ভাবে থাকে তাহলে দুটি ক্ষেত্রে দুই ধরনের বিকাশমান শিশুকে আমরা দেখতে পাবো। শিল্প, কৃষি, কারখানা মানুষের জীবন গঠনের ক্ষেত্রে পৃথক পৃথক দৃষ্টিভঙ্গি। শিশুর মধ্যে দর্শনেন্দ্রিয় চিন্তায় অনেক ভাবনা আসে যেগুলোকে কেন্দ্র করে সে জীবনের পথে এগিয়ে যায়। এক্ষেত্রে তার ভৌগলিক পরমন্ডল এর নানাবিধ পরিস্থিতি দৃষ্টিগোচর থাকে। আর্থিক সংগতি বিধান যেমন শিশুর ভবিষ্যৎ নির্ধারকের একটি চলক তার পাশাপাশি সামাজিক পরিমণ্ডল ও শিশুর বেড়ে ওঠার প্রথম রাস্তা। অন্যদিকে যে প্রাকৃতিক পরিবেশ তার সামনে সচল তাকে নির্ভর করেও শিশু এগিয়ে যায় জীবন গড়ার ক্ষেত্রে। বিকাশ ক্রমান্বয়ে মানুষের সমস্ত চিন্তার সামগ্রিক ফসল।
Keywords(সূচক শব্দ): বিকাশ, চলমান প্রক্রিয়া, সামাজিক পরিমণ্ডল, অর্থনৈতিক মানদণ্ড, দর্শণেন্দ্রিয়, ভৌগোলিক পরিমণ্ডল।
Page No: 203-206
