Author: Mitali Singha
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/020600020
ABSTRACT: আলোচ্য প্রবন্ধটিতে কবি জীবনানন্দ দাশের কাব্যে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা এক অনন্য প্রেমচেতনার স্বরূপ বিশ্লেষণ করা হয়েছে। রবীন্দ্র-পরবর্তী যুগের শ্রেষ্ঠ এই কবি তাঁর সৃষ্টিতে প্রচলিত রোমান্টিক ধারণার বাইরে গিয়ে প্রেমকে এক নতুন মাত্রায় মূর্ত করেছেন। কবি প্রেমের ক্ষণস্থায়ী রূপ, বিচ্ছেদ, বেদনা, শারীরিকতা এবং মানসিক দ্বন্দ্বের বাস্তবতাকে সম্পূর্ণভাবে মেনে নিয়েও প্রেমের চিরন্তন শক্তি ও মহত্ত্বের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন। বিশেষ করে ‘বনলতা সেন’, ‘শ্যামলী’, ‘সুচেতনা’ বা ‘সুরঞ্জনা’-র মতো নারী চরিত্রের মাধ্যমে তিনি প্রেমকে নাম, পদবী ও সুনির্দিষ্ট ভৌগোলিক পটভূমিতে যেমন বাস্তব রূপ দিয়েছেন, তেমনই ইতিহাস-চেতনা ও দূর অতীতের রহস্যময় সৌন্দর্যের মিশ্রণে তাকে এক শাশ্বত ও বিশ্বব্যাপ্ত রূপ দান করেছেন। রবীন্দ্র-প্রভাবমুক্ত আধুনিক কবি হওয়া সত্ত্বেও তিনি ঐতিহ্যকে অস্বীকার করেননি, বরং রবীন্দ্রনাথের ‘সবুজ স্বপ্ন’ বা এডগার অ্যালান পোর ‘টু হেলেন’-এর মতো বিশ্বসাহিত্যের ঐতিহ্যকে নিজের কবি-মানসে অঙ্গীভূত করে নতুন চিত্রকল্পের সার্থক রাসায়নিক মিশ্রণ ঘটিয়েছেন। জীবনানন্দের প্রেমে কেবল ব্যক্তিগত না-পাওয়ার হাহাকার বা শূন্যতা নেই, বরং তা জীবনের সমস্ত ক্লান্তি ও ‘রক্তের অসুখ’ নিরাময়ের এক পরম ‘শ্রেয়তর বেলাভূমি’ ও সুশান্তির প্রতীক। পরিশেষে, তাঁর এই প্রেমচেতনা কোনো আধ্যাত্মিক বা নিছক অবয়বহীন ধারণা নয়; এটি এক অন্তহীন জীবনবোধ ও গভীর চেতনা, যা মানুষের ব্যক্তিগত গণ্ডি পেরিয়ে বিশ্বমানবতা ও সভ্যতার ক্রমমুক্তির পথ দেখায়।
Keywords: জীবনানন্দ দাশ, প্রেমচেতনা, আধুনিকতা ও ঐতিহ্য, চিত্রকল্প, ইতিহাস-চেতনা, ব্যক্তিগত ও উত্তরব্যক্তিক।
Page : 143-152
