শক্তি চট্টোপাধ্যায়ের ‘প্রভু নষ্ট হয়ে যাই’: চিহ্নময় প্রকরণের দিগন্ত বিস্তার

Author: ড. মমতা চক্রবর্তী

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/02100035

Abstract(সংক্ষিপ্তসার): জীবনানন্দ-পরবর্তী বাংলা কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় ব্যতিক্রমী কবিব্যক্তিত্ব; তিনি একাধারে কবি, অনুবাদক, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক। যে চারজনকে হাংরি আন্দোলনের জনক বলা হয় তাঁদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম। তিনি কবিতাকে বলতেন পদ্য। চল্লিশের অধিক কাব্যগ্রন্থের কবি শক্তি চট্টোপাধ্যায়। ‘হে প্রেম হে নৈঃশব্দ্য’ তাঁর প্রথম কাব্যগ্রন্থ এবং প্রথম উপন্যাস ‘কুয়োতলা’ দুটি-ই ১৯৬১ সালে প্রকাশিত হয়। ১৯৭২ সালে প্রকাশিত হয় আলোচ্য কাব্যগ্রন্থ ‘প্রভু নষ্ট হয়ে যাই’। এই কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতাগুলি নিয়ে একটি পর্যালোচনা তুলে ধরা হল।

Keywords(মূলশব্দ): শক্তি চট্টোপাধ্যায়, হাংরি আন্দোলন, প্রভু নষ্ট হয়ে যাই, কুয়োতলা, গা-ভর্তি ঘা, শ্রুত স্বর, অশ্রুত স্বর।

Page No: 248-252