Author: Mrinmay Dutta
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03110016
Abstract: বিজ্ঞাপন হলো এমন এক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে ব্যবসায়ী ভোক্তার কাছে তথ্য পৌঁছে দেন। ইন্টারনেটের দ্রুত বিকাশ অনলাইন বিজ্ঞাপনকে বিপণনের ক্ষেত্রে অভাবনীয় উচ্চতায় পৌঁচেছে। সময়োপযোগী, সহজে পরিবর্তনযোগ্য, ইন্টারেক্টিভ এবং ব্যক্তিগতকৃত হওয়ার কারণে ব্যবসায়ীরা ক্রমশ ইন্টারনেটকে বিজ্ঞাপনের মাধ্যম হিসাবে ব্যবহার করছেন। অনলাইন বিজ্ঞাপন নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীকে চিহ্নিত করতে, তথ্য সংগ্রহ করতে, বিক্রয় সম্ভাবনা মূল্যায়ন এবং ভৌগোলিক সীমা অতিক্রম করে পণ্য ও সেবা প্রচারে সহায়তা করে। বর্তমান গবেষণার উদ্দেশ্য হলো গ্রাহকের আচরণের উপর অনলাইন বিজ্ঞাপনের প্রভাব বিশ্লেষণ করা। এই গবেষণাপত্রটি একটি পর্যালোচনামূলক অধ্যয়ন (Review Article)। পূর্ববর্তী গবেষণাগুলির পর্যালোচনার মাধ্যমে দেখা যায় যে ভোক্তার আচরণ ও অনলাইন বিজ্ঞাপনের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক বিদ্যমান। অনলাইন বিজ্ঞাপন ভোক্তার মনোভাব পরিবর্তন, ক্রয়-প্রেরণা সৃষ্টি এবং ব্র্যান্ড ইমেজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে নির্দিষ্ট পণ্যের সম্ভাব্য ক্রেতাদের সচেতন করে তোলাও সম্ভব হয়।
Keywords: ইন্টারনেট মার্কেটিং, অনলাইন বিজ্ঞাপন, ভোক্তার আচরণ, ক্রেতা সচেতনতা।
Page No: 152-156
