উত্তর ২৪ পরগনা জেলার আদিবাসীদের অর্থনৈতিক জীবনযাত্রার পরিবর্তন ও বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর পরিচয়

Author: Kartick Chandra Paik, Dr. Syamaprosad Datta & Dr. Satya Sourav Jana

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/04020027

Abstract(সারসংক্ষেপ): এই গবেষণায় উত্তর চব্বিশ পরগনা জেলার আদিবাসীদের অর্থনৈতিক জীবনযাত্রার পরিবর্তনের ধারা ও কারণ বিশ্লেষণ করা হয়েছে। অতীতে এই জেলার আদিবাসীরা মূলত শিকার, কৃষিকাজ, বনজ সম্পদ আরোহন, মাছ ধরা ও হস্তশিল্প নির্ভর জীবিকা নির্বাহ করতেন কিন্তু বর্তমানে নগরায়ন, শিল্পায়ন, শিক্ষার প্রসার, সরকারি উন্নয়নমূলক প্রকল্প এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার বিকাশের ফলে তাদের জীবনযাত্রায় এক মৌলিক রূপান্তর ঘটেছে। বর্তমানে অধিকাংশ আদিবাসী পরিবার আংশিকভাবে কৃষি নির্ভর হলেও অনেকে মজুর রাজমিস্ত্রি, পরিযায়ী শ্রমিক ও কোন কোন ক্ষেত্রে সরকারি কর্মচারী হিসেবে কাজ করছেন। এই পরিবর্তনের ফলে একদিকে অর্থনৈতিক স্বনির্ভরতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পেলেও অন্যদিকে প্রথাগত সংস্কৃতি ও সম্প্রদায়গত ঐক্যের অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। আমার গবেষণার মূল লক্ষ্য হলো এই অর্থনৈতিক পরিবর্তনের ইতিবাচক ও নেতিবাচক দিক নির্ণয় করে ভবিষ্যতের টেকসই উন্নয়নের দিক নির্দেশ প্রদান করা।

Keywords(মূল শব্দ): আদিবাসী সমাজ, অর্থনৈতিক পরিবর্তন, নগরায়ন শিল্পায়ন, উত্তর ২৪ পরগনার জেলার বিভিন্ন আদিবাসী গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবর্তন, সরকারি প্রকল্প।

Page No: 210-216