Author: জুলফিকার খাঁন
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/04010035
Abstract(সংক্ষিপ্তসার): বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম কেবলই একজন কবি, একথা ভাবলে, নজরুলের সাহিত্যের সর্বাঙ্গীন ‘সব্যসাচী’‐র ন্যায় সাহিত্য প্রতিভার প্রতি গুরুত্ব না দেওয়ার সামিল হতে হয়। একই হাতে কলম ধরে রচনা করেছেন তিনি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক। তিনি বাংলা নাট্য সাহিত্যে একজন সফল নাট্যকারও ছিলেন একথা অতি সত্য বলেই প্রমাণিত হবে, নাটকগুলি বিশ্লেষণী দৃষ্টিতে অধ্যয়ন করলে বোঝা যায় তাঁর নাট্য বিষয়। তাঁর নাটকের চড়াই‐উৎরাই বিষয়ে সংলাপের গাম্ভীর্যতা তাঁর নাটকের কায়া নির্মাণের যথাযথ সহায়ক। তাঁর নাটকে প্রোজ্জ্বলিত হয়েছে রূপকথা, ইতিহাস, সামাজিকতা, প্রেম‐প্রণয়, আর বিভিন্ন বিষয় ধারা। তাঁর নাটক এবং বৈচিত্র্যময় রচনা সম্ভারে, নাটক এবং গীতিনাট্যগুলি হয়ে উঠেছে বিচিত্র ভাবনার আঁতুড়ঘর। বিচিত্র শিল্পভাবনার সুশোভা মণ্ডিত। নাটকে তিনি বিভিন্ন চরিত্র এবং তাদের মনমুগ্ধকর সংলাপ, সঙ্গীতের ব্যবহার, রোমান্টিক চিন্তার স্ফূরণ, থিয়েটার ও মঞ্চের অভিজ্ঞতার মধ্য দিয়ে নজরুল নাটক হয়ে উঠছে— নতুন ভাবনা ও যুগ উত্তীর্ণতার জীবন সফল মার্গ বা মুক্তির পথ।
Keywords: সব্যসাচী, চড়াই‐উৎরাই, প্রেম‐প্রণয়, প্রোজ্জ্বলিত, সঙ্গীত, স্ফূরণ, মার্গ, প্রতীকী, সাংকেতিক, ইত্যকার, মনমাঝি।
Page No: 259-261
