চতুরঙ্গ উপন্যাসের দামিনী : বৈধব্য জীবন থেকে জীবনরসের রসিক

Author: Abhilash Chatterjee

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/04010037

Abstract(সংক্ষিপ্তসার): রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চতুরঙ্গ’ উপন্যাসের ‘দামিনী’ চরিত্রটি প্রথাগত সামাজিক সংস্কার, বৈধব্য এবং ধর্মীয় কৃচ্ছ্রসাধনের উর্ধ্বে উঠে এক রক্ত-মাংসের তেজস্বী নারীর জীবন্ত রূপ। লীলানন্দ স্বামীর আশ্রমে থেকেও তিনি যেভাবে নিজের স্বাধীন সত্তা ও কামনার সত্যকে স্বীকার করেছেন, তা সমকালীন সাহিত্যে এক বৈপ্লবিক পদক্ষেপ। দামিনী কেবল একজন বিধবা নন, তিনি অদম্য জীবনীশক্তি এবং আত্ম-স্বাতন্ত্র্যের অধিকারী। শিবতোষের মৃত্যুর পর লীলানন্দ স্বামীর আশ্রমে তাঁর অবস্থান এবং গুরুর কৃপাকে অবজ্ঞা করার মধ্য দিয়ে তাঁর তেজোদীপ্ত চরিত্রের প্রকাশ ঘটেছে। শচীশের উদাসীনতা এবং রূঢ় প্রত্যাখানের আঘাতে দামিনীর জাগতিক কামনা কীভাবে ক্রমশ এক গভীর জীবনবোধ ও আত্মোপলব্ধিতে রূপান্তরিত হয়েছে, তা ঔপন্যাসিক নিপুণভাবে বিশ্লেষণ করেছেন। দামিনী শেষ পর্যন্ত শচীশের আধ্যাত্মিক জগতকে ত্যাগ করে শ্রীবিলাসকে বরণ করে নিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে কোনো হীন স্বার্থ নয়, বরং নারীত্বের পূর্ণতা এবং জীবনের বাস্তব সত্যকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা কাজ করেছে। আলোচনা প্রসঙ্গে রবীন্দ্রনাথের অন্যান্য নারী চরিত্র, যেমন- ‘চোখের বালি’-র বিনোদিনী এবং ‘শেষের কবিতা’-র লাবণ্যের সাথে দামিনীর তুলনা টানা হয়েছে। বিনোদিনীর মতো বৈধব্যের সংস্কার দামিনীকে অবরুদ্ধ করতে পারেনি, বরং তিনি লাবণ্যের মতোই প্রেমের এক শাশ্বত উপলব্ধিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।

Keywords: রবীন্দ্র-উপন্যাস, চতুরঙ্গ, দামিনী, বৈধব্য, জীবনরস, সংস্কারমুক্তি, শচীশ, শ্রীবিলাস।

Page No: 269-276