Author: Anamika Shil1 & Samiran Mondal2
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03090030
Abstract(সারসংক্ষেপ):
প্রাচীনকাল থেকেই ভারতীয় জ্ঞানচর্চার মধ্যে চিত্রকলা, নৃত্য ও গীত অন্যতম স্থান দখল করে আছে। তার মধ্যে চিত্রকলা, নৃত্যকলা ও সংগীতের সম্মিলিত সৃষ্টিকর্মের প্রয়াস হল পটচিত্র প্রদর্শনী। এই গবেষণাপত্রে পটচিত্রের ঐতিহাসিক উৎপত্তি ও বিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। এটি একটি প্রাচীন শিল্পরীতি, যা পটুয়া সম্প্রদায়ের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ঐতিহ্যবাহী অনুশীলন ও সৃষ্টিকর্মের দ্বারা প্রবাহিত হয়ে চলেছে। ধর্মীয়, সাংস্কৃতিক ও আঞ্চলিক প্রভাব কীভাবে এই অনন্য শিল্পরূপকে গঠন করেছে, তা বিশ্লেষণ করা হয়েছে, এবং এর ধর্মতাত্ত্বিক গুরুত্ব ও বিবিধ রূপান্তরের উপর জোর দেওয়া হয়েছে।
শান্তিনিকেতন হল ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী একটি এলাকা (UNESCO World Heritage Site) হয়েছে। শান্তিনিকেতনের আশেপাশে কয়েকটি গ্রাম আছে যেখানে পটুয়া সম্প্রদায় বসবাস করেন। এইসব গ্রামে পটচিত্রকে ভিত্তি করে পর্যটনকেন্দ্র গড়ে তোলা গেলে, এই প্রাচীন শিল্পধারার পুনরুজ্জীবন ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে, স্থানীয় শিল্পীদের জীবিকায় উন্নতি ঘটবে এবং গ্রামগুলির অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। এই উদ্যোগ পটচিত্রের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
Keywords(মূল শব্দ): পটুয়া, পটচিত্র, সাংস্কৃতিক পরিমণ্ডল, ঐতিহ্যবাহী শিল্পকলা, পর্যটন।
Page No: 242-248
