একবিংশ শতাব্দীতে ভারত-চীন সম্পর্কের গতিশীলতা : ধারাবাহিকতা ও পরিবর্তনশীলতা এবং দ্বন্দ্ব

Author: সঞ্জয় প্রামানিক

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03050034

Abstract(সারসংক্ষেপ): এই গবেষণাপত্রটি ভারত-চীন সম্পর্কের বিবর্তন বিশ্লেষণ করে, যা বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কূটনৈতিক স্বীকৃতি থেকে শুরু করে বর্তমানের একটি “নতুন স্বাভাবিক” (new normal) অবস্থায় এসে দাঁড়িয়েছে, যা সহযোগিতা এবং প্রতিযোগিতা উভয়ের দ্বারাই সংজ্ঞায়িত। উক্ত গবেষণাপত্রে দেখানো হয়েছে ভারত-চীন সম্পর্কের পারস্পরিক ক্রিয়াকলাপগুলি মূলত অপরিবর্তনীয় ভূগোল এবং ঔপনিবেশিক ইতিহাস দ্বারা নিয়ন্ত্রিত, যা বিশেষভাবে আলোকপাত করে যে কীভাবে ম্যাকমোহন লাইনের মতো ব্রিটিশ আমলের বিতর্কিত সীমানাগুলি চলমান সামরিক সংঘাতকে উস্কে দিচ্ছে। এছাড়া এখানে আলোচনা করা হয়েছে আঞ্চলিক বিবাদের ঊর্ধ্বে উঠে এশিয়ায় নেতৃত্বের জন্য ভূ-রাজনৈতিক সংগ্রামের ওপর জোর দেওয়া। যেখানে ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তারকে প্রতিরোধ (contain) করতে চীন “গ্রে জোন” (grey zone) কৌশল ব্যবহার করে। এই উত্তেজনা সত্ত্বেও, শক্তিশালী বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক ফোরামগুলিতে অভিন্ন স্বার্থের মাধ্যমে দুই দেশ গভীরভাবে যুক্ত রয়েছে। পরিশেষে, উভয় দেশের সম্পর্কটিকে কেবল একটি সাধারণ সংঘাত হিসেবে নয়, বরং কৌশলগত স্বায়ত্তশাসন এবং পারস্পরিক নির্ভরতার একটি বহুমুখী গতিশীলতা সম্পর্ক হিসেবে উপস্থাপন করা হয়েছে এই গবেষণা পত্রে।

Keywords(সূচক শব্দ): বিবাদ এবং দ্বন্দ্ব, জিরো-সাম গেম, নিয়ন্ত্রণ অথবা প্রতিযোগিতা, ভারত-চীন, সহযোগিতা, সালামি ট্যাকটিকস, Quad, BRI.

Page No: 308-315