দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার কবিতার ভাষা ও সংস্কৃতি

Author: Ruma Mahata

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03050033

Abstract(সারসংক্ষেপ): ভাষা হল মানুষের পরস্পরের মধ্যে যোগাযোগ বা ভাব বিনিময়ের মাধ্যম। সভ্যতার প্রথম দিকে মানুষ যখন ভাষাহীন ছিল তখন তারা তাদের প্রয়োজনে কিছু ‘মৌখিক শব্দ’ ব্যবহার করত। পরবর্তীকালে তা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে পরিণত হয়েছে ভাষায়। দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার এই অঞ্চলের কবিরা তাঁদের কবিতায় ফুটিয়ে তুলেছেন এই অঞ্চলের মানুষজনদের ভাষা ও সংস্কৃতি। আলোচ্য এই অঞ্চলের কবিরা তাঁদের কবিতায় তুলে ধরেছেন দৈনন্দিন জীবনের সঙ্গে ভাষা ও সংস্কৃতি কীভাবে পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত। এই ভাষা ও সংস্কৃতিই হল দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলার বেশিরভাগ কবিদের কবিতার বিষয়বস্তু।

Keywords(সূচক শব্দ): কুড়ানি, বঙ্গেশ্বর, ডাহাই কুট্টি, কদলাঁঞ, ঘাঁটেঞ, আখ্যান যাত্রা।

Page No: 301-307