Author: Sandip Bar
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03110041
Abstract(সারসংক্ষেপ): ১৯৪৭ সালের স্বাধীনতা ও দেশভাগের ফলে পূর্ববঙ্গ থেকে উৎখাত হওয়া লাখ লাখ বাস্তুহারা ছিন্নমূল মানুষের মানবেতর জীবনসংগ্রাম, অর্থনৈতিক বিপর্যয় এবং মধ্যবিত্ত আভিজাত্যের অবক্ষয় বিজন ভট্টাচার্যের (১৯১৫-১৯৭৮) কালজয়ী নাটক ‘গোত্রান্তর’-এর মূল উপজীব্য। কেন্দ্রীয় চরিত্র শিক্ষক হরেন্দ্র মাস্টার এবং তাঁর পরিবারের মধ্য দিয়ে নাট্যকার দেখিয়েছেন কীভাবে এক সময়ের সম্পন্ন পরিবার কলকাতায় এসে চরম দারিদ্র্যের সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত জীবনধারণের তাগিদে শিক্ষকতা ছেড়ে রাস্তায় ফেরিওয়ালার পেশা বেছে নিতে বাধ্য হয়। গবেষণাধর্মী নিবন্ধটিতে ‘গোত্রান্তর’ শব্দটির বহুমাত্রিক অর্থ অন্বেষণ করা হয়েছে। আপাতদৃষ্টিতে উচ্চশিক্ষিত শিক্ষক-কন্যা গৌরীর সাথে বস্তিবাসী শ্রমিক কানাইয়ের প্রেম ও বিবাহকে ‘গোত্রান্তর’ মনে হলেও, এর গভীরতর তাৎপর্য হলো মধ্যবিত্ত সমাজের সমস্ত মেকি ভদ্রতা ও শ্রেণি-আভিজাত্য বিসর্জন দিয়ে শ্রমজীবী সর্বহারা সমাজের সাথে একাত্ম হয়ে যাওয়া। কলোনি ও কলকাতার বস্তিজীবনের অবর্ণনীয় প্রতিকূলতা এবং মালিকপক্ষের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে হরেন্দ্র মাস্টারের রক্তক্ষয়ী প্রতিরোধ এই রূপান্তরকে পূর্ণতা দেয়। ‘গোত্রান্তর’ কেবল একটি পারিবারিক বিপর্যয় বা পেশাগত পরিবর্তন নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে যৌথ প্রতিরোধের এক নতুন ভাষা এবং আসন্ন সমাজ-বিপ্লবের এক বলিষ্ঠ পূর্বাভাস।
Keywords(মূল শব্দ): দেশভাগ, শরণার্থী, ছিন্নমূল, বিজন ভট্টাচার্য, গোত্রান্তর, হরেন্দ্র মাস্টার, বস্তি, যৌথ প্রতিরোধ।
Page No: 331-336
