বাংলা সাহিত্যে নাটকের আঙ্গিক: রবীন্দ্র নাট্য ধারা

Author: Tinku Kumar Ghorai

DOI Link : https://doi.org/10.70798/Bijmrd/020500016

Abstract : রবীন্দ্র নাটক তার উম্মেষ লগ্নে প্রচলিত নাট্য আঙ্গিককেই অনুসরণ করেছে। বিলিতি অপেরা এবং শেক্সপীয়রের নাট্য-আঙ্গিকের ছাপ সেখানে স্পষ্ট। ‘ভগ্নহৃদয়’ ১২৮৮ বঙ্গাব্দে প্রকাশিত হয়। এটি নাটক নয়; ‘ভগ্নহৃদয়’-এর ‘ভূমিকা’তেই জানানো হয়েছিল যে, ‘কার্যাটিকে কাহারো যেন নাটক বলিয়া ভ্রম না হয়।’ কারণ ‘দৃশ্যকাব্য’-এর কাঙ্ক্ষিত শিকড়, কাণ্ড, শাখা, পত্র এতে নেই, এ শুধুই ‘ফুলের তোড়া।’ এখানেই রবীন্দ্রনাথের সংরূপ সচেতনতার প্রকাশ। রবীন্দ্রনাথের প্রথম ‘নাটিকা’ ‘রুদ্রচণ্ড’ ১২৮৮-তে প্রকাশিত হয়। ২৩ মে, ১৮৮১-তে ‘The Hindoo Patriot’-এ একে ‘melodrama’ বলা হয়েছিল। ‘বাল্মীকি-প্রতিভা’ ‘good opera’-র আখ্যা পায়।

Keywords: রবীন্দ্র নাটক, অপেরা, নাটক, অভিজ্ঞতা, বিহারীলাল, রবীন্দ্রনাথ ঠাকুর।

Page No : 125-129