ব্রজেন্দ্র কুমার দে-এর নির্বাচিত যাত্রাপালা: বিষয়বস্তু, চরিত্রচিত্রণ ও শিল্পসৌকর্যের বিশ্লেষণ
Author: Minati Sau Bhaumik & Dr. Sanchita Banerjee Roy DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/04060021 Abstract(সারসংক্ষেপ): বাংলা লোকনাট্যের ইতিহাসে যাত্রাপালা একটি গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় অভিনয়ধারা। দীর্ঘকাল ধরে পৌরাণিক, ধর্মীয় ও কিংবদন্তিনির্ভর আখ্যান যাত্রার প্রধান অবলম্বন হলেও বিংশ শতকের প্রথমার্ধে সমাজ, ইতিহাস, রাজনীতি ও সাধারণ মানুষের জীবনযন্ত্রণাকে যাত্রার বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত করার প্রবণতা শক্তিশালী হয়ে ওঠে। এই পরিবর্তনের অন্যতম প্রধান …
