রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের মেহের আলি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তিরোলের বালা’ গল্পের পূর্ণিমা : দুই তথাকথিত পাগল চরিত্রের মানসিক প্রতিবন্ধকতার স্বরূপ
Author: Bandana Sautya & Dr. Sanchita Banerjee Roy DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03020030 Abstract: আলোচ্য নিবন্ধের সূচনায় ‘পাগল’ শব্দটি ব্যবহারের সংবেদনশীলতা এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন জটিল দিক সম্পর্কে সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আলোচনার কেন্দ্রে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষুধিত পাষাণ’ গল্পের মেহের আলি এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘তিরোলের বালা’ গল্পের পূর্ণিমা। মেহের আলিকে শাহীবাগের তুলার মাশুল-কালেক্টরের বিকল্প-সত্তা (Alter-ego) …
