সুন্দরবন অঞ্চলের (পশ্চিমবঙ্গ) জনগোষ্ঠীর শিক্ষার অধিকার: একটি পর্যালোচনা

Author: Anil Bera

DOI Link :: http://10.70798/Bijmrd/010100012

Abstract: সুন্দরবন অঞ্চলের ভৌগোলিক পরিমণ্ডলে পশ্চিমবঙ্গের অন্তর্গত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিক্ষার্থীদের শিক্ষার অধিকার রক্ষিত হওয়ার মর্মমূল দেখাই মূলত এই আলোচনা । শিক্ষার অধিকার মানুষের জন্মগত । শিক্ষার অধিকার আইন ২০০৯-তে ৬ থেকে ১৪ বছরের সকল শিশুকে বিনা বেতনে শিক্ষার সাথে নিয়ে আসতে হবে বলা হয় । সুন্দরবন অঞ্চলের সাধারণ কৃষিজীবী, শ্রমজীবী পরিবারের শিক্ষার্থীরা শিক্ষার অধিকারের প্রবাহমান স্রোতে ভাসছে । শিক্ষার অধিকারের প্রভাবে শিক্ষার্থীরা স্কুল, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় স্তরে স্থান করে নিয়েছে । বৃত্তিমূলক শিক্ষা ও বিভিন্ন শিক্ষাকে আশ্রয় করে তারা কর্ম প্রবাহে স্থান পাচ্ছে; দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা, সাগর, নামখানা থেকে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, সাহেব খালি অঞ্চলের শিক্ষার্থীরা এই সংগ্রামী মুহূর্তের সহিত ক্রমশ প্রবাহিত । জনসাধারণের কাছে বিশেষ ভূমিকা নিচ্ছে এনজিও ও বেসরকারি সংস্থা । সরকারি অনুদান ও উন্নয়ম্মুখী প্রবাহে মানুষ বিশেষ সুবিধা পাওয়ার কারণে শিক্ষার পথ অনেকটা প্রশস্ত হয়েছে । মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় শতকরা পাস করার হার বর্তমানে অন্যান্য অঞ্চলের সমতুল্য । একদিকে দারিদ্রতা অন্যদিকে প্রকৃতির সহিত মোকাবিলা এবং প্রতিকূল ভৌগোলিক পরিমণ্ডলে অবস্থান করেও শিক্ষার আসনে শিক্ষার্থীরা অবস্থান করার প্রবল প্রবণতা দেখাচ্ছে ।

Keywords: শিক্ষার অধিকার, উন্নয়নমুখীপ্রবাহ, বৃত্তিমূলক, এন.জি.ও., প্রবাহমানস্রোত ।

Page No: 64-68