জীবন সরকারের ছোটগল্প : গঠনপর্ব ও বিষয়ভিত্তিক পর্যালোচনা

Author: Mitali Singha

DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03110045

Abstract: গবেষণাধর্মী নিবন্ধটিতে বিশিষ্ট কথাসাহিত্যিক জীবন সরকারের ছোটগল্পের বহুমুখী সামাজিক প্রেক্ষাপট, জীবন-অভিজ্ঞতা এবং তাঁর অনন্য শৈলীগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। মাত্র ছয় বছর বয়সে দেশভাগের কারণে পূর্ববঙ্গ ছেড়ে উত্তরবঙ্গে এবং পরবর্তীতে কলকাতায় চলে আসার সুদীর্ঘ অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক সত্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। প্রবন্ধটিতে লেখকের গল্পসমূহকে বিষয়বস্তুর ওপর ভিত্তি করে প্রধানত পাঁচটি ভাগে- দেশভাগ ও উদ্বাস্তু জীবন, নাগরিক ও গ্রামীণ জীবন, প্রকৃতি, শিশু-কিশোর এবং বিবিধ শ্রেণীতে বিন্যস্ত করা হয়েছে। গল্পকারের রচনায় একদিকে যেমন দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল ও উদ্বাস্তু মানুষের অস্তিত্ব রক্ষার তীব্র সংগ্রাম এবং ভূমিপুত্রদের অবহেলা ও নির্মম অত্যাচারের চিত্র ফুটে উঠেছে। অন্যদিকে তেমনই কলকাতার ফুটপাতবাসী ও প্রান্তিক শ্রমজীবী মানুষের দৈনন্দিন যন্ত্রণাক্লিষ্ট বাস্তব জীবন নিখুঁতভাবে চিত্রিত হয়েছে। এর পাশাপাশি গ্রামীণ ও নাগরিক মধ্যবিত্ত জীবনের মনস্তাত্ত্বিক জটিলতা, দাম্পত্যের টানাপোড়েন, শৈশবের রূপকথার জগত ভেঙে যাওয়ার বিষাদ এবং মানবজীবনের শ্বাশ্বত প্রেমের অনুষঙ্গও তাঁর গল্পে সার্থকভাবে রূপায়িত হয়েছে। ভাষাগত দিক থেকে পূর্ববঙ্গের উপভাষা, উত্তরবঙ্গের কামরূপী উপভাষা এবং কলকাতার নাগরিক কথ্য ভাষার দক্ষ প্রয়োগ তাঁর সাহিত্যকে এক অনন্য উচ্চতা দান করেছে। সামগ্রিকভাবে, জীবন সরকারের গল্প যে বহুমাত্রিক জীবনবোধ ও সমাজ-মনস্তত্ত্বের এক উজ্জ্বল দলিল, তা-ই এই নিবন্ধে সার্থকরূপে প্রতিপাদিত হয়েছে।

Keywords: জীবন সরকার, ছোটগল্প, দেশভাগ ও উদ্বাস্তু সংগ্রাম, নাগরিক ও গ্রামজীবন, প্রান্তিক মানুষ ও ফুটপাতবাসী, প্রকৃতি ও সমাজ-মনস্তত্ত্ব।

Page No: 358-364