নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পে অর্থনৈতিক চিত্র: ঔপনিবেশিক শোষণ, দুর্ভিক্ষ ও মানবিক সংকটের প্রতিফলন

Author: Mitali Singha

DOI Link :https://doi.org/10.70798/Bijmrd/020500021

Abstract : বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট কথাশিল্পী নারায়ণ গঙ্গোপাধ্যায় তাঁর গল্পে সমকালীন সমাজের বহুমাত্রিক বাস্তবতাকে অত্যন্ত গভীরতা ও সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন। বিশেষত তাঁর গল্পগুলিতে অর্থনৈতিক সংকট, ঔপনিবেশিক শোষণ, দুর্ভিক্ষ, মধ্যবিত্তের অবক্ষয় এবং মানবিক মূল্যবোধের পতন সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই প্রবন্ধে তাঁর নির্বাচিত কয়েকটি গল্প—’রাঙামাসীমা’, ‘বাইশে শ্রাবণ’, ‘আপেক্ষিক’, ‘স্বপ্নসম্ভব’, ‘রঙিন ঘাট’ ও ‘ডিম’—এর আলোকে তৎকালীন অর্থনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করা হয়েছে। আলোচনায় দেখা যায় যে, অর্থনৈতিক পরিবর্তন কেবল সমাজের বাহ্যিক কাঠামোকেই নয়, মানুষের মনোজগৎ ও নৈতিকতাকেও গভীরভাবে প্রভাবিত করেছে।

Keywords: নারায়ণ গঙ্গোপাধ্যায়, অর্থনৈতিক চিত্র, দুর্ভিক্ষ, ঔপনিবেশিক শোষণ, মধ্যবিত্ত সমাজ, দারিদ্র্য, শ্রমিক শ্রেণি, সামাজিক সংকট।

Page No : 154-160