Author: বিকাশ প্রধান
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/04030051
Abstract: বর্তমান সময়ে ভারতের রাজনীতির আঙিনায় ও ভারতীয় সংস্কৃতির প্রেক্ষাপটে বন্দেমাতরম্ সংগীতটি একটি বিতর্কিত ও বহুল চর্চিত বিষয়। গবেষণার মাধ্যমে দেখানো হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলা তথা পরাধীন ভারতে, বন্দে মাতরম সংগীত ও বন্দে মাতরম ধ্বনিটি বিপ্লবীদের তৎকালীন অপরাজেয় ইংরেজ প্রভুদের সাম্রাজ্যবাদের ভীত নাড়িয়ে দিয়েছিল। মূর্খ অজ্ঞ ভারতবাসীকে জাতীয়তাবাদে উজ্জীবিত করেছিল। কিন্তু কালের নিয়মে সংগীতটির ঐতিহ্য ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। বর্তমানে (২০২৬ খ্রিস্টাব্দ) কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বন্দে মাতরম গানটিকে, বিশেষ মুহূর্ত গুলোতে গানটিকে গাওয়া বাধ্যতামূলক করছে। গবেষণায় সেই নির্দেশিকা কতটা প্রাসঙ্গিক বর্তমান ভারতীয় সমাজব্যবস্থায় তার একটি সুষ্ঠ সমাধানের চেষ্টা করা হয়েছে। এই গবেষণা থেকে পেলাম কেন্দ্রীয় সরকার যদি সঠিক পন্থা অবলম্বন করে মানুষকে জোরপূর্বক না চাপিয়ে বন্দেমাতরমের ঐতিহ্য তুলে ধরে, গানটি কে সারা দেশের মানুষের কাছে গানটি গাওয়া মৌলিক কর্তব্যে পরিণত করা যাবে। আমরা এই গবেষণা থেকে গানটিকে পৌত্তলিকতার দোষে যে অভিযোগ করা হয় তা ঠিক নয় তা প্রমাণের চেষ্টা করব। এই গানটিকে মিথ বা রিচুয়াল হিসাবে না দেখে কবিকল্পনায় দেখানোর চেষ্টা করেছি। এই গানে কোন ধর্মীয় বিভেদ নাই। এই গবেষণায় গানটি কে পৌত্তলিকতার অভিযোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার চেষ্টা করা হয়। বর্তমানে সারা বিশ্বে রনংদেহি যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয়দের জাতীয়তাবাদের চিন্তার উন্মেষ ঘটাতে গানটি আবার পথপ্রদর্শকের কাজ করবে। এবং ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হবে।
Keywords: জাতীয়তাবাদ, বন্দে মাতরম, সংবিধান, মৌলিক কর্তব্য, পৌত্তলিকতা।
Page No: 418-426
