Author: Ruma Mahata
DOI Link: https://doi.org/10.70798/Bijmrd/03120028
Abstract: দক্ষিণ-পশ্চিম সীমান্ত বাংলা জঙ্গলাকীর্ণ, কাঁকুরে-পাথরে মাটিই এর বেশিরভাগ অঞ্চল জুড়ে রয়েছে। এই কারণেই এই অঞ্চল দারিদ্র্যপূর্ণ। কৃষিকাজ সামান্য অঞ্চল জুড়ে রয়েছে, শিল্প প্রায় নেই বললেই চলে। যার ফলস্বরূপ এই অঞ্চলের প্রায় বেশিরভাগ মানুষই দারিদ্রতার মধ্য দিয়েই জীবনযাপন করে থাকে। আমাদের আলোচ্য মহিলা কবি অর্পিতা কুণ্ডুর কবিতার বিষয়বস্তু হয়ে উঠেছে সীমান্ত বাংলার এই অঞ্চলের মানুষদের বাস্তব জীবনচিত্র। শূন্য দশকের উল্লেখযোগ্য মহিলা কবি অর্পিতা কুণ্ডু। যিনি মূলত ধ্রুপদী শব্দ ব্যবহার করে নতুন আঙ্গিকে কবিতা রচনা করেন।
Keywords: গাঙ্গেয়, মরাই, হিমহাড়, কিতকিত, রিকশা, বীণা।
Page No: 249-259
